নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

১৭ মার্চ, ২০২০ ১৬:২৫  
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এসময় বঙ্গবন্ধুর মূর‍্যালে দাড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ। এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে  বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হয়েছে। রাত আটটায় বঙ্গন্ধুর জন্মক্ষণে হবে আতশবাজি উৎসব। এই জন্মশতবর্ষে নোবিপ্রবির বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।